কেন্দ্রীয় নেতার সামনেই হাতাহাতি বিজেপি কর্মীদের
দি নিউজ লায়ন ; বীরভূমের প্রকাশ্যে বিজেপি গোষ্ঠী কোন্দল। কেন্দ্রীয় নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের সামনেই চলল দুপক্ষের মধ্যে হাতাহাতি অশ্রাব্য গালিগালাজ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিরক্ত নরোত্তম।
সূত্রের খবর, বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল এবং প্রাক্তন বিজেপির কনভেনার কালীদাস পালের গোষ্ঠীর মধ্যে দিন সংঘর্ষ বাধে উন্নত বিজেপি বনাম নব্য বিজেপির মধ্যে এই সংঘাত বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে কালীদাস পাল গোষ্ঠীর অভিযোগ, বীরভূমে তারা প্রথম থেকে বিজেপি করে আসছেন অথচ এখন তাদের দলে কোনো গুরুত্বই নেই কোনো কাজই তাদের করতে দেয়া হচ্ছে না কোন দায়িত্ব দেয়া হচ্ছে না।
যারা তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাদের যাবতীয় দায়িত্ব দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে আর গোটা বিষয়টি করছেন জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল ইতিমধ্যেই তারা রাজ্য নেতৃত্বকে একাধিকবার বিষয়টি জানালেও কাজের কাজ কিছু হচ্ছে না তাই কেন্দ্রীয় নেতৃত্বের সামনে তারা বিক্ষোভ দেখাতে চান সেই সময়ে তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বীরভূম জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের অনুগামীদের।
গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মেনে নিয়ে বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল জানিয়েছেন, দলের একনিষ্ঠ কর্মীরা কখনো দলকে বিপদে ফেলতে দলের সমস্যার কথা জনসমক্ষে আনবে না। এদিকে গোটা ঘটনায় যে বিজেপি নেতৃত্ব যথেষ্টই বিরম্বনায় পড়েছে তা স্পষ্ট কেন্দ্রীয় নেতার বৈঠক সেরে বেরিয়ে যাওয়ার ঘটনার মধ্যে দিয়ে যদিও প্রকাশ্যে এ বিষয়ে এভাবে কেউ মুখ খুলতে চায়নি।
অন্যদিকে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল জানিয়েছেন, যারা নিজের দলের সমস্যা মেটাতে পারেনা তারা বাংলায় ক্ষমতায় আসার অলীক স্বপ্ন দেখেন। হিন্দি ভাষী নেতাদের বাংলায় কোনোদিন মানুষ মেনে নেবে না।

Post a Comment